পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৬ ফেব্রুয়ারি/২৬
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে (মৎস্য খাত) এর আওতায় জি-৩ রুই মাছ চাষের ফলাফল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে উপজেলার পাকুরিয়ার মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে প্রদর্শন ও সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে আয়োজিত সভায় বক্তব্য দেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী, সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































