# Tags

পঞ্চগড় জেলা জাগপার ইফতার ও দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি -পঞ্চগড় জেলা জাগপার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয়ে ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।

বক্তব্য দেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামুসজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী প্রমূখ। আলোচনা সভা শেষ জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সফিউল আলম প্রধান, অধ্যাপিকা রেহানা প্রধানসহ চব্বিশের ছাত্র-জনতা আন্দোলন শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।