# Tags

পঞ্চগড়ে হিফয প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে জেলা পর্যায়ে হিফয প্রতিেযাগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেয়া হয়। ৫ উপজেলা থেকে প্রতিযোগিতায় ৪৫ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। এর আগে প্রত্যেক উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রত্যেক উপজেলা থেকে তিনটি গ্রুপে ৯ জন করে নির্বাচন করা হয। পরে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিযে ৩ টি গ্রুপে ৯ জন  নির্বাচিত হয। পরবর্তিতে তারা বিভাগ ও জাতীয পর্যায়ে হিফয প্রতিযোগিতায় অংশ নেবেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউপর আদম সুফী।  বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, মোশাররফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবে ,সাধারন সম্পাদক সরকার হায়দার , আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় নুন আলা নুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান । পরে অতিথিরা  বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ পত্র এবং নগদ অর্থ তুলে দেন।