কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক বিতরণ
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে একই রকমের পোশাক বিতরণ করা হয়েছে।
“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত” এ স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক (কুট্টি) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচরের জনগন যেন খুব সহজে প্রশাসনের সেবাদানকারী কর্মচারীদের চিহ্নিত করতে পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সেবা দানকারীদের মাঝে একই রকমের (কুট্টি) পোশাক প্রদান করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































