দুগ্ধ উদ্যোক্তার পাশে জাকস ফাউন্ডেশন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৩ এপ্রিল/২৬
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের দুগ্ধ পণ্যের সুস্বাদু ও উপাদেয় খাদ্য প্রস্তুত করণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় উদ্যোক্তা বুলু সাখিদারের বাড়ির সামনের বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার ডেপুটি ডিরেক্টর মোঃ ওবায়দুল ইসলাম।
আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফের অর্থায়নে কার্যক্রমটি সার্বিক বাস্তবায়ন করছেন জাকস ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাকসের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার দুগ্ধ পণ্যের পুষ্টিগুণ বিষয়ে এবং কি উপায়ে লাভবান হওয়া যায় এ সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত বক্তব্য দেন পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারি পরিচালক সামছুল আলম, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জহুর আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহীন, মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী সহকারি কৃষি কর্মকর্তা মোঃ নূরে আলম ও সহকারী মৎস্য কর্মকর্তা রাফসান জনি, সরকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সুফিয়ান সহ এলাকার প্রান্তিক নারী পুরুষ দুগ্ধজাত উৎপাদন খামারিগণ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































