খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি।। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
এসময় প্রধান অতিথি বলেন, অতিরিক্ত শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের হর্ন, নির্মাণ কাজ এবং উচ্চ শব্দে মাইক ব্যবহারের কারণে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলেছে। তারা শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক হাছান আহম্মদ এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাকির হোসেন সহ চিকিৎসক ও পরিবেশকর্মীরা।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা শব্দ দূষণ কমাতে সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































