# Tags

খাগড়াছড়ির সদস্ত ধর্মপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি সহ বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি জেলার সদস্ত ধর্মপুর পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি সিগারেট সহ জনেল চাকমা (৪৫) নামে একজন আটক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালানো হলে অবৈধ বিদেশি সিগারেট সহ তাকে আটক করা হয়।

জনেল চাকম (৪৫) এর গ্রামের বাড়ি খাগড়াছড়ির প্যারা ছড়ার ত্রিপান জতী চাকমা’র ছেলে।

এ ঘটনায় খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু জানান, বিদেশি সিগারেট প্রাচারচক্রের একজনকে নিজবাড়ি থেকে ORIS, PATRON ব্র্যান্ডের দুই কাটুন বিদেশি সিগারেট সহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে।