# Tags

লামায় প্রতিবাদী মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী

বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি-বান্দরবানের ​লামা উপজেলা পরিষদ চত্বরে সোমবার(১১মে) বিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লামা-আলীকদম ফারিয়া (PHARIA) এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন,​লামা-আলীকদম উপজেলা রিপ্রেজেন্টেটিভ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন সুমন।

​​প্রতিবাদী এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,মাহমুদুল হক, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি। এম এ ইনজামাম, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি। সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি।একলাছুর রহমান, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি। মো:ওবাইদুল্লাহ এক্সিকিউটিভ সদস্য।
​এছাড়াও উক্ত মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যসহ প্রায় ৪৫-৫০জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন। তারা দেশের উচ্চ শিক্ষিত ও বিশেষায়িত প্রশিক্ষণে প্রশিক্ষিত একটি জনগোষ্ঠী, যারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন।
​বক্তারা আরও উল্লেখ করেন,​শহর থেকে শুরু করে দুর্গম প্রান্তিক এলাকা পর্যন্ত রোগীর জীবন রক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেন রিপ্রেজেন্টেটিভরাই। ​রাষ্ট্রীয়ভাবে এই পেশার সঠিক মর্যাদা ও স্বীকৃতি প্রদান করতে হবে।​কর্মক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

“মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য সরবরাহকারী”এই স্লোগান ও পেশার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সমাপ্ত হয়।