বেতাগীতে গভীর রাতে ডাকাতি, গৃহকর্তা গুলিবিদ্ধ, আটক -৩
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায় এক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুলিশ বাহিনীর সাবেক সদস্য মো. খলিলের ঘরে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতে গুলিতে খলিলের ছেলে মো. রিফাত বিন রিমন (২৫) পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিৎিকসার জন্য বরিশাল শের –ই বাংলা মেডিকেল হাসপাতালে পাটানো হয়েছে। ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. সৌরভ (২৫), মো. সাইফুল ইসলাম (২০), ও ছগীর আলম (৪৫) ।
জানা গেছে, গভীর রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় রিমন একাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ১০ জন ডাকাতের সাথে রিমন ধস্তাধস্তিতে লিপ্ত হন। একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাত দলের সাথে একা লড়াই করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন রিমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল পাঠানো হয়েছে। এদিকে ধস্তাধস্তির পর ডাকাত দল ঘর থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার তদন্ত এবং মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
গুলিবিদ্ধ রিমন বলেন , রাত দুইটা দিকে মা ঘরের ভেতরে শব্দ শুনে চিৎকার করে উটে। পরে আমি মায়ের কাছে গিয়ে দেখি আমাদের ঘরেরর মধ্যে ১০ জন ডাকাত। পরে আমি তাঁদেরকে ঘর থেকে বের করতে সক্ষম হই। পরে তারা ঘরের বাইর থেকে আমার পায়ে গুলি করেছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে ডাকাতরা গুলি করেছে। গুলিবিদ্ধ যুবক বলেছেন যে ঘরের মধ্যে ধস্তাধস্তি করে ৫ জন ডাকাতকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়ার পর দরজার ফাঁক দিয়ে ডাকতরা শটগান দিয়ে পায়ের গোরালিতে গুলে করে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছি





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































