পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও শোভাযাত্রা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৩০ মে/ঈদের পরদিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭’নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ, ইউনিয়নবাসির সাথে কুশল বিনিময় ও মটরসাইকেল শোভাযাত্রা করেন ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফ। একইসঙ্গে সর্বসাধারণের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে কর্মী সমর্থকসহ মোটরসাইকেল বহর নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। ইউনিয়নের গরীব-ধনী মেহনতি মানুষ, বন্ধু-বান্ধব ও আত্বীয়-স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে উদীয়মান তরুণ আরিফ এমন উদ্যোগ নেয়।
আরিফ বিএনপি পরিবারের সন্তান তার বাবা পল্লী চিকিৎসক রুহুল আমিন জয়পুরহাট জেলা তাতী দলের আহবায়কের দ্বায়িত্ব পালন করছেন কয়েক বছর যাবৎ। তারই সুযোগ্য বড়ছেলে আগামীতে ইউনিয়নবাসির সেবক হওয়ার লক্ষ্যে অনেক আগে থেকেই এলাকার উন্নয়নের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় কাজে নিজেকে জড়িত করেন।
শুক্রবার জুমার নামাজ শেষে কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম- মহল্লা মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। একইসাথে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য দেন আরিফ। ইউনিয়নবাসির দোয়া আশির্বাদ সহযোগিতা ও সমর্থনে আগামীতে চেয়ারম্যান হতে পারলে সবাইকে নিয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদটি আধুনিক পরিষদে রুপান্তর করতে চায়। এছাড়াও মাদক বাল্যবিবাহ ইভটিজিং চুরি ছিনতাই বন্ধ সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চায় ইঞ্জি আরিফ। দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই মটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে উচাইয়ের ঐতিহ্যবাহী পাথরঘাটা নাছির উদ্দিন মাজার শরীফে ২’রাকাত নফল নামাজ আদায় করেন আরিফুজ্জামান।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































