# Tags

লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী উদযাপন

বেলাল আহমদ,​লামা (বান্দরবান) প্রতিনিধি -“যেথায় থাকুক যে যেখানে বাঁধন আমাদের প্রাণে প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০মে)লামা ইসলামীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ লামা উপজেলা যুব বিভাগের সভাপতি ফরিদুল আলমের সঞ্চালনায় লামা উপজেলা জামায়াতের আমীর কাজী ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এসএম আবদুস সালাম আজাদ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ​অধ্যাপক আব্দুল আওয়াল, সেক্রেটারি, বান্দরবান জেলা।​অধ্যাপক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা।আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া বাবুল।লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল হাসান মারুফ।
​ ​
​অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে উপজেলার জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।