ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি-ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস|
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর উপস্থিতিতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস করেন| এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আকতার ও ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আকতার জানান, শিবনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ টি কারেন্টজাল উদ্ধার করা হয়| এই জালগুলি দিয়ে পোনা মাছ নিধন করা হয় জলাশয়গুলিতে | এতে মাছের নিরাপদ স্থানগুলি নষ্ট হয়ে যায়, মাছ তার বংশ বিস্তার করতে পারে না এই কারণে এই অভিযান অব্যহত থাকবে | আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিস| এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন|





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































