লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা -নাটোরে হুইপ দুলু
মোঃ রাশেদুল,নাটোর প্রতিনিধি-জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ থেকে ২০০৬বাংলাদেশর নকল মুক্ত শিক্ষা ব্যাবস্থা কায়েম করেছিলো বিএনপি। আমরা চাই এই নকল অর্থাৎ না পড়ে জিপিএ ৫ না পড়ে গোল্ডেন ৫, এই পড়া বাংলাদেশে হবে না। লেখা পড়া না করলে কোন লাভ হবে না। যতই হরতাল করেন অবরোধ করেন নকল করে পাশ করা অটোপাশ করা সুযোগ আর হবে না।
তিনি আরো বলেন, আমি অভিবাবক শিক্ষক ছাত্র সকলের কাছে অনুরোধ করছি, সকলকে পড়ার টেবিলে বসতে হবে। পড়ার বিকল্প নাই, লেখাপড়ার বিকল্প নাই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা লেখাপড়া না করলে চাকরি পাওয়া যাবেনা।
তিনি আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ -উদ-দৌলা সরকারী কলেজের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,সাবেক নাটোর পৌরসভার মেয়র কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা।
এরপরে নাটোর পৌরসভার ১ নং ওর্য়াডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ী হতে রথবাড়ি সুখদেব স্টোর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার টাকার রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু
এমপি।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































