বাগজানা যুবদলের চড়ুইভাতি, শপথ নেয় দেশ গড়ার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১ আগষ্ট/সীমান্তবর্তী জনপদে তরুণদের মাঝে ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ব্যতিক্রমী চড়ুইভাতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চড়ুইভাতি ও আলোচনা সভার প্রতিপাদ্য ছিল “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।
ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা মোঃ হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগজানা ইউনিয়ন বিএনপির সম্পাদক আঃ রাজ্জাক রাজু।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, গোলাম রব্বানী মাস্টার, মোঃ নয়ন হোসেন প্রধান, মাহমুদ হোসেন মামুন।
ইউনিয়ন যুবদল নেতা মেজবাউল উলুম মেজবা, সাদ্দাম হোসেন, মেহেদী ইসলাম, শামীম হোসেন বিদ্যুৎ, মহাব্বত আলী, সুজন হোসেন, রাজীব হোসেন, তুষার, বিপ্লব হোসেন ও মনির হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় যুবনেতারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১’দফা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
চড়ুইভাতিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। একসাথে রান্না, খাওয়া-দাওয়া ও আড্ডার মধ্যদিয়ে দিনটি উপভোগ করেন সবাই। এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত সকলেই আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































