# Tags

বেতাগীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি-বরগুনা বেতাগীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কমিটির সভাপতি বিপুল সিকদার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ’র সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পারভিন আক্তার।
সভায় জানােনা হয় টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বেতাগী উপজেলায় ২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৩৪৭ জন শিশুকে এ টিকা দেয়ার লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।