# Tags

ভালুকায় মেদুয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে  বৃক্ষ রোপন

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলাতেও শুরু হয়েছে “পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৫”। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে ১৪ আগস্ট পর্যন্ত। এই কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার মেদুয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বৃক্ষ রোপন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মোঃ রতন মিয়া,উপসহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার শফিকুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব বলেন, “পরিবার পরিকল্পনা বিভাগের সর্বোচ্চ অভিভাবক, মান্যবর পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ মো. মতিউর রহমান মহোদয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলার সুযোগ্য উপপরিচালক মো. মাজহারুল হক চৌধুরী মহোদয়ের নেতৃত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সেবা কেন্দ্র ও কার্যালয়ে এই কার্যক্রম চলছে। উৎসবমুখর পরিবেশে সুন্দর ও শৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে সপ্তাহ শেষ হলেও সারা বছরব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

সপ্তাহজুড়ে প্রতিটি সেবা কেন্দ্র ও কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।