# Tags

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কুলিয়ারচরে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. সবুজ মিয়া, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ মৎস্য জীবি ও মৎস্য চাষীবৃন্দ। সভা শেষে সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।