# Tags

মৎস্য খামারে মুরগীর বিষ্ঠা ব্যবহার বন্ধের দাবিতে  ভালুকায় মানববন্ধন

মোঃ আক্কাছ আলী, ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভুঁড়ি ও মুরগির লিটার (বিষ্ঠা) ব্যবহারের প্রতিবাদে এবং এর ব্যবহার বন্ধের দাবিতে শনিবার  (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যাণারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মওদুদ হাসান আপেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাত কারণে অনেক ফিশারিতে মরা মুরগির নাড়িভুঁড়ি ও লিটার ব্যবহার করা হচ্ছে। এতে শুধু মাছ নয়, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা। আগামী পনের দিনের মধ্যে লিটার বন্ধের জোর দাবী জানিয়ে  মানববন্ধন শেষ করেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।