নড়াইলসহ সারা দেশের মানুষ পিআর চায়না- বিশ্বাস জাহাঙ্গীর আলম
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এর আগে লক্ষীপাশাস্থ লোহাগড়া পৌর বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর এসে শেষ হয়।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আখতার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী,নড়াইল জেলা ছাত্র দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইন্জিঃ তাইবুল হাসান, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নড়াইল জেলার বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইলসহ এদেশের মানুষ পি আর চায় না। পি আর কি তা গ্রাম বা শহরের মানুষ বোঝেও না। পিআর এ কোন নির্বাচন এদেশে হবে না। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































