পাঁচবিবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর/৪৭’তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল ও জিয়া পরিষদ সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকালে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচবিবি পাচমাথা থেকে আনন্দ র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো পাঁচমাথার আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবু তাহের, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হাসনাত মন্ডল হেলাল, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বালিঘাটার সভাপতি সোবাহান মহুরী, সম্পাদক মামুনুর রশিদ মামুন, আয়মারসুলপুর সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, সম্পাদক সামছুল হুদা, ধরঞ্জীর সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, কেন্দ্রীয় জাসাসের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কন্ঠশিল্পী, ভাস্কর্য ও কারুশিল্পী এম আই মিঠু, যুবদল মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হাসান মামুন, রাজ খান, কারিমুর ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, সম্পাদক সাকিব হোসেন, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, আল ইমরান মন্ডল, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন ও সম্পাদিকা মোছাঃ গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































