# Tags

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গচিহাটা রেলস্টেশন সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহশ্রাম ধূলদিয়া, বনগ্রাম ও করগাও ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন।

সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অনুষ্ঠানের প্রধান বক্তা মো: শহীদুল্লাহু কায়সার শহীদ।

এসময় কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইলিয়াস আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, মতিউর রহমান ও শহীদুজ্জামান তারেক প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান, সেলিম খানসহ অন্যরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মুকাররাম হোসেন তার বক্তব্য বলেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছবি রয়েছে তারা কখনো স্বেচ্ছাসেবক দলের কর্মী বা সদস্য হতে পারবে না।