পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি গঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রস্তাবিত মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির অনুলিপি কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের অবগতির নিমিত্তে তার নিকট হস্তান্তর করেন।
সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান হাপুকে সদস্য সচিব করে ৭’সদস্যের পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, প্রস্তাবিত আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বরাবর আবেদন করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপস্থিত হয়ে আব্দুর রব বুলুর নেতৃত্বে প্রস্তাবিত কমিটির কপি তার হাতে তুলে দেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার সহ অন্য মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































