পাঁচবিবিতে শত্রুতায় ধানের ক্ষতি
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : ১৪ অক্টোবর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দিবাকরপুর মাঠে এক কৃষকের জমিতে উচ্চ মাত্রার ঔষধ ছিটিয়ে ৪’বিঘা আমন ধানের ক্ষতি করেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী উপজেলা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে।
অভিযোগে জানা যায় উপজেলার ছেলোবেল গ্রামের মৃত-ওয়াজেদ আলী মন্ডলের ছেলে স্থানীয় ইউপি সদস্য মোঃ একরামুল হক তার চাচার ও মেয়েদের অংশের ৪’বিঘা জমি লিজ নিয়ে কয়েক বছর থেকে চাষাবাদ করে আসছে। উপজেলার দিবাকরপুর গ্রামের মৃত আমজাদ আলীর ৩’ছেলে মোস্তাফিজুর রহমান, অলিউজ্জামান অলি ও মিন্নুর রহমান মিলে জমিগুলো লিজ নেওয়ার পর থেকেই আমার বিরুদ্ধ চারণ করে আসছে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকী ধামকী ও মারধরের ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় ২’দিন পূর্বে রাতের অন্ধকারে উচ্চ মাত্রার ঔষধ ছিটিয়ে আমার ধানের ক্ষতি সাধন করে তারা। অলিউজ্জামান অলি এবিষয়ে বলেন, আমরা তার ধান নষ্ট করি নাই। আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ সঠিক নয় মিথ্যা।
পাঁচবিবি থানার ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































