মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃএর ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি :-দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও দেশের সমবায় সেক্টরে এক মাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ ডিসেম্বর ২০২৫ইং) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।
মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মোঃ হুমায়ুন খালিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়য়ের সাবেক সচিব ও মহাপরিচাক, সমবায় অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা।এমদাদ হোসেন মালেক, সভাপতি, সিএসএল ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান, কালব লিঃ।আশিষ কুমার দাশ, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ। মোঃ আবদুস ছাত্তার ভূঁইয়া, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ। নুর মোহাম্মদ, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ। মোঃ শফিউল আলম, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ। সমিরন কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক, কালব লিঃ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইয়াহিয়া সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব, মাও: মোহাম্মদ আজিজুল হক,সদস্য শরীয়াহ বোর্ড, মাও:জহুরুল হক,সদস্য, শরীয়াহ বোর্ড,সাবেক সভাপতি ডা: মো.জাহাঙ্গির আলম,মাস্টার হাবিবুর রহমান,সেক্রেটারী মৌচাক।মৌচাকের ব্যবস্থাপনা পরিষদ,মৌচাকের কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমূখ।
সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী, হাবিবুর রহমান।২০২৪-২৫ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন,২০২৪-২০২৫অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৫-২০২৬, ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার (সাধারণ ও শিশু সদস্য)নিয়ে। সমবায় সমিতি’র উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৬৫ কোটি টাকা চলমান।
সভায় মৌচাক এগ্রো সার্ভিস,মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগ,CSL এর সদস্য পদ লাভ করা সহ আরো একাধিক বিষয় অধিক গুরুত্ব পায়।সকল সদস্যদের মাঝে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়, ১৪৫ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন এবং নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের ১০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা।আগামীতে আরো নতুন নতুন হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই আমাদের স্বপ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































