লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
বেলাল আহমদ,লামা(বান্দরবান)-বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম(১৮)নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ “হোয়াইট পিক ষ্টেশন “রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম (১৮) পিতা-মোহাম্মদ ছায়েফ উল্ল্যা,কদল ভুঁইয়া বাড়ি, সীতাকুণ্ড চট্টগ্রাম বলে জানা গেছে।
জানাযায়,লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ হোয়াইট পিক স্টেশন রিসোট থেকে একজন পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের সময় লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত হোয়াইট ফিক স্টেশন রিসোর্ট কাটা পাহাড়ে এলাকায় এই ঘটনা ঘটে।একজন পর্যটক পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
রিসোর্ট মালিক আজিম জানান ৬ জন পর্যটক তাদের রিসোর্টে আসেন।তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্ট রেখে পার্শ্ববর্তী মাতামুহুরী নদীর গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ পর্যটক উদ্ধার হয়নি।
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি,উদ্ধার কার্যক্রম চলছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































