# Tags

বেতাগীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও হাম রুবেলা টিকাদান বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান ডব্লিউ বেতাগী( বরগুনা) প্রতিনিধিঃ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকালে এই কর্মসূচি শুরু হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা,র‍্যালি,সঠিক খাদ্যাভ্যাস প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও হাম রুবেলা টিকাদান কর্মসূচির কার্যক্রম চলমান থাকলেও সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ রুহুল আমিনের সঞ্চালনায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সেের হল রুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ রুমান সাহারিয়ার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারবৃন্দ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান ডব্লিউ , অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাক্তার,কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ সাদ্দাম হোসেন বলেন,একটি সুস্থ ও সবল জাতি গঠনের প্রধান ভিত্তি হলো সঠিক পুষ্টি।পুষ্টির বৈষম্য দূর করতে পারলে আমরা প্রকৃত অর্থেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা পৌঁছে দিতে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে ডা সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ , ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সুষম খাদ্য ও সঠিক পুষ্টিমান সম্পর্কে সচেতন করা হয়।