সরকারি সফরে লামায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ
বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ(এমপি) বান্দরবানের লামা উপজেলা সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সোমবার(১১মে) সকাল ০৯ টায় প্রতিমন্ত্রী লামা উপজেলা পরিষদে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ মঈন উদ্দিন, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল এবং লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এর কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক গতিশীলতা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসনিক সভা শেষে প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায়ে শিক্ষার মান যাচাইয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ের স্কুল পরিদর্শনে বের হন। সকাল ১০টায়
নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বেলা ১১.৩০ মিনিটে প্রতিমন্ত্রী লামা উপজেলা ত্যাগ করেন। সফরসঙ্গীসহ তিনি সড়ক পথে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওয়ানা হন।তার এই সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ সফর লামার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে উপজেলাবাসি।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































