# Tags

খাগড়াছড়িতে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সচেতনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো.নাসির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ জেলার সফল বাগানি ও তরুণ কৃষি উদ্যোক্তারা।

সভায় বক্তারা বলেন, কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ফিল্ড স্কুল কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ-পরিচালক ওঙ্কার বিশ্বাস, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, বিভিন্ন ফিল্ড স্কুলের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে খাগড়াছড়ি জেলা থেকে নিরাপদ আম উৎপাদনে বাগানি তরুণ উদ্যোক্তা মংশিতু মারমা’কে Bangladesh GAP (জি এ পি বাংলাদেশ) এর পক্ষ থেকে সনদপত্র তুলে দেয়া হয়।