অপরাধ দমনে সবার সহযোগিতা চায় পাঁচবিবি থানার নতুন ওসি সাজ্জাদ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২১ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আরজু মোঃ সাজ্জাদ হোসেন। গত শনিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে থানার ওসি হিসেবে দায়িত্বরত হাফিজ মোঃ রায়হান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হওয়ায় পদটি শূন্য হয়। পুলিশ বিভাগের নির্বাহী আদেশে সাজ্জাদ হোসেনকে পাঁচবিবি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব নিয়েই নবাগত ওসি পাঁচবিবিবাসীর জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, “থানা পুলিশের সহায়তায় উপজেলাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত রাখতে কাজ করতে চায়। অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধে জিরো টলারেন্স নীতিও অনুসরণ করবেন তিনি। তবে এসব সমস্যা শুধু পুলিশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। এজন্য সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও শিক্ষকদের পুলিশের পাশে এ কাজে এগিয়ে আসতে হবে।” মঙ্গলবার দুপুরে থানার সামনে নিয়মিত উপজেলার সকল গ্রাম পুলিশের উপস্থিতি ও আগাম তাদের দ্বায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন সহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার নির্দেশ দেন ওসি মহদোয়।
ওসি সাজ্জাদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জয়পুরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মানবসেবাকে ব্রত হিসেবে নেওয়া এই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত জীবনে ২ ছেলে সন্তানের জনক।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































