# Tags

দৌলতপুরে ৫৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ উপজেলা সদর ইউপির মাষ্টার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়,দৌলতপুর থানা পুলিশ রাত আনুমানিক ৮টার দিকে দৌলতপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা সহজ তাকে গ্রেপ্তার করে।

মেহেদী হাসান উপজেলার পূর্ব পাড়ার মৃত এসকেন মাতালের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাস্টারপাড়ার ঐ ভাড়া বাসায় বসবাস করছেন এবং ঐ বাসা থেকেই সে তার মাদক ব্যবসা করে আসছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোট হাজতে প্রেরন করা হয়েছে।