# Tags

আখাউড়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মামলা দেওয়ার অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দুই বিএনপিনেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ শেখ মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন করেন মামলায় অভিযুক্ত খোকন মিয়া ও জাকির মিয়া। খোকন মিয়া মনিয়ন্দ ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ও জাকির হোসেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে খোকন মিয়া বলেন, মনিয়ন্দ গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ২৯ জুলাই কসবা থানায় খোকন মিয়া, জাকির মিয়া ও বাছির মিয়ার নাম উল্লেখ করে একটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা করেছে।
ফাতেমা বেগম মামলা উল্লেখ্য করেছেন আমরা তার স্বামী জাকির হোসেনকে অপহরণ করে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী
যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মনিয়ন্দ এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি। আমরা এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নই এবং কারও কাছে চাঁদা দাবী করেনি।
তিনি আরও অভিযোগ করেন, ফাতেমা বেগমের স্বামী জাকির হোসেন একজন মাদক কারবারী। তাকে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপহরণের ঘটনা সাজিয়ে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা করেছে।
পুলিশ সঠিক তদন্ত না করেই মামলাটি রেকর্ড করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন এবং নিরপরাধ মানুষকে হয়রানি না করাতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মামলার ৩নং অভিযুক্ত জাকির হোসেন বলেন, পুকুরের ইজারার বিরোধ নিয়ে ফাতেমা বেগমের স্বামীকে অপহরণ ও চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়। আমি পুকুরের বৈধ ইজারাদার। মূলত ফাতেমা বেগমের স্বামী একজন মাদককাররবারী। মাদককারবারে বাঁধা দেওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রশাসনের কাছে এ মামলার সুষ্ঠু তদন্দের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত মনিয়ন্দ গ্রামের বাসিন্দা শাহীন সরকার বলেন, অপহরণ ও চাঁদাদাবীর মত কোন ঘটনা এলাকায় ঘটেনি। ফাতেমার স্বামী জাকির হোসেন একজন মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে কথা বললে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাহলে মানুষ মাদক প্রতিরোধে এগিয়ে আসবে না। প্রশাসনের প্রতি অনুরোধ তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা গ্রহণ করেন।