# Tags

পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন পঞ্চগড় সদর উপজেলা শাখা ওই সংবর্ধনার আয়োজন করে। উক্ত সংবর্ধনায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আবু দাউদ নূর-ই আলম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষক ভবেশ চন্দ্র রায়, হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার উপাধাক্ষ আনসারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
একই অনুষ্ঠানে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শওকত হোসেন বাবুকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। #