সরিষাবাড়ীতে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন,রাসেল আহ্বায়ক বিপুল সদস্য সচিব
মশিউর রহমান, জামালপুর প্রতিনিধি -জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাসেল আহমেদকে আহ্বায়ক, হাফেজ ছাবের হোসেন বিপুলকে সদস্য সচিব ও রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাড. আবু সাইদ শামীম ও সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন করেন।
কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়ক হলেন—পলাশ মাহমুদ সোহেল, আশরাফুল ইসলাম, আনিছুর রহমান, শাহীনুর আলম, লিয়াকত আলী ও সবুজ মিয়া। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। ৪ জন যুগ্ম সদস্য সচিব হলেন মামুনুর রশিদ, রোকন মিয়া, ইব্রাহিম খলিল ও আল মামুন। সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. রাকিব হোসাইন রাকিব। ৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক হলেন— রাশেদুল ইসলাম, শাকিল মাহমুদ, ফিরোজ আলম, শামসুল হক, ইসমাইল হোসেন, খোরশেদ আলম, বিমল হোসাইন বাবুল, সালমান আহমেদ ও ফারুক হোসাইন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এমএফ শাকিল ফকির এবং ১৪ জন সম্মানিত সদস্যরা হলেন—রিপন মিয়া, হাফেজ মাও. রাকিবুল ইসলাম রাকিব, ইউসুফ আলী, হাফেজ মাও. মো. রহমতুল্লাহ, সোহেল মাহমুদ, ফরিদুল ইসলাম, আতিয়ার রহমান, আরিফুল ইসলাম, রাশেদা আক্তার, অনিক মিয়া, রবিউল ইসলাম, হেলাল মিয়া, আপন মিয়া ও জনি মিয়া।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের তৃণমূল এনসিপির কর্মী-সমর্থকরা অভিনন্দন এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































