দৌলতপুরে ভুরকা পাড়া গ্রামে দুই বন্ধু পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : দৌলতপুর উপজেলা ৪ নম্বর মরিচা ইউপির ভুরকা পাড়া গ্রামে দুই বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। সংবাদ পেয়ে ডুবুরি দল নদী থেকে একজনকে জীবিত উদ্ধার করলেও অন্যজন নিখোঁজ রয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় , ৫ আগষ্ট বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার মরিচা ইউপির বোরকা পাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৬) ও একই এলাকার আসিকের মেয়ে নুরিয়া খাতুন (৭) দুই বন্ধ পদ্মা নদীতে গোসল করতে নামলে প্রবাল স্রোতে দুজন ভেসে যায় এলাকাবাসী জামিলকে উদ্ধার করতে পারলেও নুরিয়া স্রোতে ভেসে গেছে বলে জানা যায়। পরে খুলনা ডুবিরি দল এসে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































