দৌলতপুরে আল্লার দর্গা বাজারের সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি রেজা আহমেদ বাচচু মোল্লা
সাইদুর রহমান দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গত ৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টাই ভেড়ামারা প্রাগপুর সড়কের আল্লাহর দরগা বাজারে ঠিকাদারী কাজের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে আল্লাহর দরকার নুরুজ্জামান অডিটোরিয়াম হলরুমে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব লস্করের সঞ্চালনায় এক আলোচনা সব অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শহীদ সরকার মঙ্গল, সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব রুহুল কুদ্দুস, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল করিম,উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত আসাদুজ্জামান বাচ্চু, সাবেক জিএস হারুনর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেব দলের আহ্বায়ক শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান রুবেল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































